• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ সকাল

কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে দলীয় ব্যানার হাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ওসিকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের নেতারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলীয় ব্যানার হাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে থানার ওসি জুলফিকার আলীকে অংশ নিতে দেখা গেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের দৃশ্যমান উপস্থিতি গভীরভাবে উদ্বেগজনক ও হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন করে কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা তাঁর নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো.লুৎফর রহমান এবং আমির মো.আব্দুল হক। তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানান।##

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]