• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: গ্যানেন গোপাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে খাদ্য পরীক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ওই রেস্টুরেন্টে বেশ কিছু অনিয়ম ও অপরাধের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রয়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা, রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দা ও ডো তৈরি করা, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার করা, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা।

এসব অপরাধে দোষ স্বীকার করার পর ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা প্রদান করে। অভিযান শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]