• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০০ দুপুর

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আসছে নতুন ফিচার

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবে প্রায়ই তারা নতুন ফিচার নিয়ে আসে।

সম্প্রতি নতুন একটি ফিচার  আনতে যাচ্ছে তারা। এরই মধ্যে শুরু হয়ে পর্যবেক্ষণ। জানা গেছে  এবার ইউজারনেম ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, কারা তাদের ফোন নম্বর দেখতে পারবেন। অর্থাৎ, নিজের ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান থাকবে কি না, তা নিয়ন্ত্রণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এই প্রাইভেসি সেটিংস নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে ফিচারটি এখনো কাজ চলছে। এমনকি বিটা পরীক্ষার জন্যও এটি উন্মুক্ত করা হয়নি।

ইউজারনেম ব্যবহারে ফোন নম্বর থাকবে গোপন

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ইউজারনেম সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফোন নম্বর না জেনেও শুধু ইউজারনেম ব্যবহার করে কাউকে খুঁজে পাওয়া এবং যোগাযোগ করা যাবে। বর্তমানে কেউ ইউজারনেম সেট করলে যাঁদের ফোনে তার নম্বর সংরক্ষিত নেই, তাঁদের কাছ থেকে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে গোপন থাকে। ফলে অপরিচিত কেউ ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলেও সহজে ফোন নম্বর দেখতে পারবেন না। তবে এবার এই ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ফোন নম্বর কে দেখতে পারবেন, বেছে নেয়া যাবে

নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে ফোন নম্বর দৃশ্যমানতার জন্য আলাদা একটি বিভাগ যুক্ত হবে। সেখানে ব্যবহারকারীরা চারটি অপশন পাবেন। এগুলো হলো এভরিওয়ান, মাই কন্টাক্টস, মাই কন্টাক্টস এক্সেপ্ট এবং নোবডি। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে সবাইকে নিজের নম্বর দেখার অনুমতি দিতে পারবেন। আবার শুধু ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়ার সুযোগও থাকবে। আর কেউ চাইলে সবার কাছ থেকেই নম্বর গোপন রাখতে পারবেন।

ইউজারনেম ব্যবহারকারীদের ক্ষেত্রে ডিফল্ট সেটিংস হিসেবে ‘নোবডি’ রাখা হবে। অর্থাৎ, কেউ আলাদাভাবে পরিবর্তন না করলে তাঁর ফোন নম্বর গোপনই থাকবে। তবে যাঁদের কাছে আগে থেকেই ওই ব্যক্তির ফোন নম্বর সংরক্ষিত রয়েছে, তাঁরা আগের মতোই নম্বরটি দেখতে পারবেন।

সেটিংস পরিবর্তনে থাকবে সতর্কবার্তা

নতুন সেটিংস পরিবর্তন করার সময় ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। কারণ, দৃশ্যমানতার অপশন পরিবর্তন করলে আগে তৈরি করা ব্যতিক্রম বা এক্সেপশন তালিকা রিসেট হয়ে যেতে পারে। ফলে আগে যাঁদের নম্বর দেখার অনুমতি দেওয়া হয়নি, তাঁরাও নতুন সেটিংস অনুযায়ী নম্বর দেখতে পারেন। তাই পরিবর্তন কার্যকর করার আগে ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]