• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ দুপুর

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

"আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইউথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।

সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এই সচেতনতামূলক সাইকেল র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।

র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। র‍্যালি শেষে পৌর নাথপট্টি লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]