• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ দুপুর

জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা না বাড়ায়: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন যেন ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়, সে বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশগুলোর কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ অর্থায়ন যেন সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশগুলোর কাছে পৌঁছায় এবং তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি এ ক্ষেত্রে তিনটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এগুলো হলো—ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় নথিপত্র কমানো ও অনুমোদন দ্রুত করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এতে দেশগুলো নিজেদের পরিকল্পনাকে অর্থায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহনশীল শর্তে জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে শুধু জাতীয় আয় নয়, বরং সংশ্লিষ্ট দেশের ঝুঁকির মাত্রাকেও মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

খলিলুর রহমান আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার এগিয়ে নিয়ে যাবে। জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রকৃত উপকারে আসে—এমন কার্যকর ব্যবস্থায় রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]