• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানাই- বাটা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিতে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সর্বোপরি, জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী, মহান জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ তামাক বিরোধী জোট ধন্যবাদ জানাচ্ছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক। বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করা এবং জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার এ উদ্যোগ নির্বাচনি ইশতাহারের অঙ্গীকার বাস্তবায়নেরই একটি দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। যা প্রধানমন্ত্রীসহ সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সকল সদস্যের রাজনৈতিক বিচক্ষণতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল আচরণের বহি:প্রকাশ।

বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে, দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের কেন্দ্র নয়; এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এখান থেকেই জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। কাজেই সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে সংসদ চত্বরে আগত প্রত্যেকের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সেইসাথে বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রত্যাশা করে, জাতীয় সংসদ চত্বর এলাকা শুধু ধূমপানমুক্ত নয়, দ্রুত সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণার উদ্যোগ গ্রহণ করা হবে। উল্লেখ্য, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)’ অনুযায়ী, পাবলিক প্লেস ও পরিবহণসমূহ সম্পূর্ণ তামাকমুক্ত স্থান। আমরা আশা করছি, দ্রুত মহান জাতীয় সংসদ এলাকায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ ঘোষণা করা হবে এবং এটি দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনুকরণীয় হিসেবে সম্প্রসারিত হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]