• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
আবু বক্কর মিলটন
বাউফল (পটুয়াখালি) প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল

বাউফলে সড়কের পাশে মানুষের কাটা হাত, বস্তায় দুই পা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও বস্তায় ভরা দুই পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে এসব মানবদেহের অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অঙ্গগুলো কার এবং কীভাবে সেখানে এসেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কিছু দূর থেকে একটি বস্তার ভেতরে থাকা দুই পা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে খবর পান মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি বিচ্ছিন্ন হাত ও দুই পা পড়ে রয়েছে। এমন ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এসব অঙ্গ কীভাবে এখানে এল, তা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। অঙ্গগুলোতে ইতোমধ্যে পচন ধরেছে। এগুলো কার, তা এখনো শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহের বাকি অংশের সন্ধান ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করা অঙ্গগুলোর ফরেনসিক পরীক্ষাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]