• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১১:২৯ রাত

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী

ছবি: সংগৃহীত

ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, অতীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির গুলি চালিয়েও দেশের মানুষকে দমিয়ে রাখা যায়নি। বরং বুলেটের সামনে দাঁড়িয়ে এবং জীবন উৎসর্গ করে মানুষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, গোপনে কিংবা অর্থের বিনিময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং যানবাহনে আগুন দিয়ে গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। শিশু, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকেও এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ধরনের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল সাড়ে ৪টার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]