• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

কুমিল্লায় নদীবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে গোমতী নদী পরিদর্শন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বিবিরবাজার সীমান্তবর্তী এলাকায় গোমতী নদীতে নদীবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদীর নাব্যতা, ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

শনিবার সকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গোমতী নদী ও বিবিরবাজার স্থলবন্দর এলাকা পরিদর্শন করে। এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, কুমিল্লায় নৌবন্দর স্থাপিত হলে তা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে। কৃষি, বাণিজ্য, শিল্প, পরিবহন ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে এ বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া বিবিরবাজার স্থলবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ এ অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করবে এবং পর্যটন বিকাশে নতুন সুযোগ সৃষ্টি করবে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জাতীয় সংসদে বিবিরবাজার সীমান্তবর্তী গোমতী নদীতে নদীবন্দর স্থাপনের দাবি উত্থাপন করেছিলেন। তাঁর দাবির পরিপ্রেক্ষিতেই বিআইডব্লিউটিএ এই সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করছে।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম ও পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউজে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে প্রতিনিধিদলটি মতবিনিময় করে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সেগুলো চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রস্তাবিত নৌবন্দরকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

গোমতী নদীতে নদীবন্দর স্থাপিত হলে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ ও পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]