শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েেেছ। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর ২০২৬ মাসের এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা পরিষদের সিইও দীপংকর রায় .উপপরিচালক স্থানীয় সরকার আরিফা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা,সিভিল সার্জন, ডা. মুহাম্মদ শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শেরপুর জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। একইসাথে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর