• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ দুপুর

নীলফামারীর কিশোরগঞ্জে ‘মিট দ্য প্লেয়ার্স’ আয়োজনে খেলোয়াড়দের ব্যাপক সাড়া

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যতিক্রমী উদ্যোগ ‘মিট দ্য প্লেয়ার্স’ আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক খেলোয়াড় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে জড়ো হন। মাঠটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।

সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ইউএনও আরিফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে খেলোয়াড়দের সাথে চা চক্রে অংশ নেন। এ সময় খেলোয়াড়রা তাদের খেলার সরঞ্জাম ও মাঠের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইউএনও তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ব্যতিক্রমী উদ্যোগটি খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

পরিচিতি পর্ব শেষে ইউএনও আরিফুর রহমান বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধি রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি গ্রামের প্রতিটি খেলার মাঠ খেলোয়াড়দের পদচারণায় মুখরিত রাখার আহ্বান জানান এবং খেলাধুলার সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]