নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই উচ্চ বিদ্যালয় চত্বরে মঙ্গলবার দুপুরে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান। এছাড়া সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ।
মাদকদ্রব্যের কুফল ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই সভায় বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর