জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০'তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের হলরুমে এই মজলুম ব্যাক্তির মৃত্যুবার্ষিকী পালনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ কামরুজ্জামান মন্ডল, মোঃ হারুনুর রশিদ, মোঃ সাদ্দাম হোসেন, ভাগ্যবতী রাণী ও মোসলেমা বেগম। প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক মোঃ আসাদুজ্জামান মহান এই নেতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা সভায় বক্তারা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, মজলুম মানুষের অধিকার আদায়ে তার আপোষহীন ভূমিকা, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের জন্য তার আজীবন লড়াইয়ের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তার আদর্শ আজও যুব সমাজকে দেশপ্রেম, ন্যায় ও মানবতার পথে অনুপ্রাণিত করে।
পরে মাওলানা ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর