• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল মহাসড়ক, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ভোগড়া মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

বেলা সোয়া ১১টার দিকেও শ্রমিকদের সড়কে অবস্থানের খবর পাওয়া যায়। উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলেও তারা আশপাশের গলিতে অবস্থান নিয়েছেন। সুযোগ পেলেই আবার সড়কে নেমে আসছেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]