• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ দুপুর

সরিষাবাড়ীতে ৫ সন্তানের জননীকে নিয়ে উধাও ২ সন্তানের জনক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে ৫ সন্তানের জননীকে নিয়ে ২সন্তানের জনক উধাও হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সৌদি আরব ফেরত প্রবাসী স্বামী সোহেল রানা তার স্ত্রী আরিফা খাতুনের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে সন্তানদের ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ করেন। ভূক্তভোগী স্বামী ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২০১১ সালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়াপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে সোহেল রানার সঙ্গে মেলান্দহ উপজেলার শেখ সাদী ইউনিয়নের আনারবাড়ি ঘাট গ্রামের আমির হোসেনের মেয়ে আরিফা খাতুনের বিয়ে হয়।

তাঁদের সংসার জীবনে পাঁচটি সন্তান জন্ম নেয়। এর মধ্যে দুটি সন্তান মারা যায়। বর্তমানে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের কারণে স্ত্রী-সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। প্রবাসে থাকাকালে নিয়মিত স্ত্রী-সন্তানদের ভরণপোষণের জন্য টাকা পাঠাতেন তিনি।

দেশে ফেরার আগেই তাঁর স্ত্রী আরিফা খাতুনের সঙ্গে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের শাজাহান আলী মাস্টারের ছেলে দুই সন্তানের জনক সাইফুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছে বলে জানতে পারেন সোহেল রানা। গত ২৪ অক্টোবর দেশে ফিরে বাড়িতে গিয়ে দেখতে পান দুই মেয়ে ও এক ছেলে সন্তানকে রেখে তার স্ত্রী আরফা খাতুন প্রেমিক সাইফুল ইসলামের হাত ধরে চলে গেছেন।

সোহেল রানার দুই মেয়ে মেলান্দহ উপজেলার কাফাটিয়া মডেল মাদ্রাসা শিক্ষার্থী। স্ত্রী আরিফা খাতুনের বিরুদ্ধে নগদ ৫ লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করে সোহেল রানা। বর্তমানে তিন সন্তানকে নিয়ে তিনি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তিনি তাঁর পিতা-মাতার একমাত্র সন্তান হওয়ায় পারিবারিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানান। এ ঘটনা স্থানীয়ভাবে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]