পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের আবহাওয়া অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একদল যুবক কাজী আলমগীরের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হামলার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সর্বশেষ খবর