রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালুখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক এম এ মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ওসি কালুখালি।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে মৃগী পুলিশ ফাঁড়ির একটি টিম বথুন্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চেয়ারম্যান এম এ মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর