কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুজন মারা গেছেন বলে শুনেছি। তবে এখনো বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। আরও কয়েকজন আহত হয়েছেন কি না, তাদের পরিচয় কী, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাইনি।’
কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, দুটি শিশু ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর