ভোটার স্থানান্তরের ঝুলে থাকা আবেদনগুলো আগামী ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় ভোটার স্থানান্তরের অনিষ্পন্ন আবেদনসমূহ আগামী ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ সময়ের মধ্যে নতুন কোনো আবেদন গ্রহণ করা যাবে না।
জানা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত ১ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার সময় দেওয়া হয়েছিল। এসময় মধ্যে যারা আবেদন করেছিলো এবং যাদের নিষ্পত্তি হয়নি তাদের নিষ্পত্তি করা হবে।
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার এলাকা পরিবর্তন করেছিলেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর