নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শক্ত ভাবে অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) সকাল থেকেই রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী থেকে গান্দিমারা দুর্গাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদের নেত্বতে মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করতে দেখা গিয়েছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ বলেন- দিন- রাত আমরা মহাসড়কে অবস্থান করেছি, যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজাসহ পাংশা -কালুখালীর বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর