• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ সকাল

আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে।

প্রথম দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। দুপুরে অনুষ্ঠিতব্য এ আলোচনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

এর আগে সাম্প্রতিক বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১-দলীয় জোটের নেতারাও নিজেদের মধ্যে আলোচনা করেন। এসব রাজনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় এবার বিভিন্ন দলের সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে সরকারপ্রধানের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসায় তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]