• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০২:২০ দুপুর

‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনা প্রতিরোধ এবং জলজ প্রাণবৈচিত্র্য ও বননির্ভর মানুষের জীবিকা রক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দিবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’- এই তিনটি অঙ্গীকারকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। ‎ ‎

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় কলবাড়ী মৎস্য আড়ত সংলগ্ন এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন, কলবাড়ী ইউনাইটেড ক্লাব এর যৌথ আয়োজনে আয়োজিত র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলবাড়ী বাজার মৎস্য আড়ত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এ অপচর্চা বন্ধে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ‎ ‎

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি। ‎ ‎পথসভায় বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. ফরহাদ হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মোঃ ওয়াহিদুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, আবু মোছা ময়না, মো. মিজানুর রহমান, মোঃ রহমত আলী, মোঃ রফিকুল ইসলাম, বারসিকের মফিজুর রহমান, মারুফ হোসেন, স.ম. ওসমান গনী সোহাগ, জুবায়ের আহমেদ প্রমুখ। ‎ ‎

বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এটি উপকূলের প্রাণ, অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। কিন্তু সুন্দরবনের নদী ও খালে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা বন, জলজ প্রাণবৈচিত্র্য, জনস্বাস্থ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। বিষ প্রয়োগের ফলে মাছের পোনা, ছোট-বড় মাছ, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে নদী-খালের পানি, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিষাক্ত মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি মাছের প্রাকৃতিক মজুত কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলে ও তাঁদের পরিবার। পথসভা থেকে কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষ দিয়ে আহরিত মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধ করার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে বিষ প্রয়োগে আহরিত মাছ শনাক্ত করে বাজারে প্রবেশ প্রতিরোধ, এ ধরনের মাছের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। ‎ ‎বক্তারা আরও বলেন, কলবাড়ী বাজার মৎস্য আড়তকে বিষমুক্ত মাছের নিরাপদ ও পরিবেশবান্ধব বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী, আড়তদার, জেলে, বনজীবী, বনবিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিষমুক্ত মাছের বাজার নিশ্চিত করা গেলে সুন্দরবনের জলজ সম্পদ রক্ষার পাশাপাশি প্রকৃত জেলেদের জীবিকা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। ‎ ‎

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল- ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দিবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’। আয়োজকরা সুন্দরবন রক্ষায় এই তিনটি ‘না’ ব্যক্তিগত অঙ্গীকার থেকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। জনসচেতনতামূলক কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন সিরিও, বারসিক (জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান), কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও ০৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]