• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৮ রাত

হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে খাগড়াছড়ি সদর উপজেলার তিনটি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পরিচালিত ওই অভিযানে দুটি ভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও সংশোধিত ২০১৯ সালের বিধি লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে কমলছড়ির ‘ABC ব্রিকস’ এবং ‘A77 ব্রিকস’-কে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা এবং ‘আরপিএস ব্রিকস’-কে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোট সাড়ে পাঁচ লাখ টাকার পুরো অর্থই তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। ​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মাহাবুব রনি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ এবং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, 'সদর উপজেলার ভাটাগুলোতে তদারকি চালিয়ে ইট তৈরির প্রমাণ পাওয়ায় গঞ্জপাড়া ও কমলছড়ির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। দণ্ডের অর্থ পরিশোধ না করলে কারাদণ্ডের বিধানও রাখা হয়েছিল।'

​পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ জানান, 'হাইকোর্টের রিটের আদেশ অনুযায়ী সারাদেশের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুটি চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে।'

​পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন অমান্যকারী ভাটাগুলো নিয়ন্ত্রণে রাখতে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]