• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ রাত

চট্টগ্রামে দলিল জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামে দলিল জালিয়াতির মামলায় এক আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ ২৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ ম্যাজিস্টেট আবুল মনসুর এই আদেশ দেন৷

মামলার একমাত্র আসামী এডভোকেট সৈয়দ জান-ই আলম (৫৯) চট্টগ্রামের বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার ওয়াইজার পাড়ার আবুল খায়েরের সন্তান, তাঁর মায়ের নাম কুলসুমা খাতুন। নথিতে তাঁর বর্তমান ঠিকানা হিসেবে কে.বি আমান আলী রোডের রাহাত্তারপুল এলাকার কথা উল্লেখ রয়েছে।

মামলার তদন্ত নথি সূত্রে জানা যায়, পিবিআই তদন্তে পূর্ব বাকলিয়া এলাকার বাসিন্দা জান-ই আলমের বিরুদ্ধে জাল দলিল ও খসড়া মানচিত্র সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে এবং আলামত জব্দ করা হয়েছে।

মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মো: সেকান্দর সিকদার বিডি২৪লাইভ কে বলেন, আমাদের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনের মন্তব্য অংশে জানানো হয়, ঘটনাস্থল পরিদর্শন করে খসড়া মানচিত্র ও সূচিপত্র তৈরি এবং তর্কিত দলিলের সত্যায়িত নকল কপি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ছাড়া বাদীর মানিত তিনজন সাক্ষীর সাক্ষ্য ও দালিলিক প্রমাণ পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরো বলেন,আসামী এতোদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন৷ আজ আদালতে হাজির হলে আমি জামিন বাতিলের আবেদন করি৷ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন দেখে বিস্তারিত শুনে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন৷

এদিকে, দলিল জালিয়াতির কারণে দীর্ঘদিন ধরে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারগুলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

মামলার বাদি বলেন, সৈয়দ জান-ই আলম একজন আইনজীবী হয়ে বেআইনী কাজে লিপ্ত। তিনি জাল দলিল তৈরি করে আমাদের জমি ও সম্পত্তি নিয়ে চরম ভোগান্তিতে ফেলা হয়েছে। আমরা এই জালিয়াতির সুষ্ঠু বিচার চাই।

ভূক্তভোগী পরিবার আরও জানায়, আসামী জান-ই আলম আ'লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতির পদে ছিলেন৷ সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি আমাদের জমি জালজালিয়াতি করে নামজারি করেছিল। ৫ আগস্টের পর তিনি ভোল পালে কিছু অসাধু লোকজনের সাথে সখ্যতা গড়ে তুলে বিরোধ পূর্ণ জায়গাটি দখলে একাধিকবার চেষ্টা করেছিলেন৷

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এই জালিয়াতির এই চক্রে আরও কেউ জড়িত থাকলে তাদেরও যেন আইনের আওতায় আনা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]