• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:২৯ দুপুর

কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে আহত যুবক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্যসচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার-পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা ভবন থেকে নিচে পড়ে ১৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ধোরকরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোরকরা বাজারের কাজী শহীদের মার্কেটের তৃতীয় তলায় পোস্টার লাগানোর সময় ওই যুবক বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। পরবর্তীতে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিব বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। কয়েকজনকে বলে দিয়েছিলাম, কাউকে টাকা দিয়ে যেন পোস্টার লাগানোর কাজটি করানো হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর আমার আত্মীয় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহত যুবকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সুফিয়ান জানান, আহত যুবকের চিকিৎসার জন্য দলের নেতাকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত করা হবে।

এদিকে, রাতের আঁধারে ঝুঁকিপূর্ণ স্থানে কিশোর বয়সী যুবককে দিয়ে পোস্টার লাগানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তার থাকা সত্ত্বেও নিরাপত্তার কোনো ব্যবস্থা না নিয়ে কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করানো হলো। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে আহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]