সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে অবরোধের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রসীতপন্থী ইউপিডিএফ তাদের সংকীর্ণ দলীয় ইস্যুকে কেন্দ্র করে সাজেক সড়কে অবরোধ সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবিলম্বে অবরোধ প্রত্যাহারে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হচ্ছে। জনস্বার্থে দ্রুত এই অবরোধ তুলে নেওয়া প্রয়োজন। এ সময় অবরোধের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর