• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত

ভূরুঙ্গামারীতে ২০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় ভ্যাক্সিন জব্দ, গ্রেফতার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু রোগের ভ্যাক্সিনের বিশাল একটি চালান জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরক মন্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে ছায়েদ আলী (৪০) এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৭)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভীত্তিতে বুধবার ( ২৫ নভেম্বর ) বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে একটি অটোরিকশা হতে ককশিটের ১১ টি কার্টুন বোঝাই প্রায় ১৫৬ লিটার ভ্যাক্সিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। পুলিশের ভাষ‍্যমতে, উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভারতীয় ভ্যাক্সিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। ভোটহাট সীমান্ত এলাকা থেকে আগত একটি অটোরিকশা তল্লাশি করে এসব ভ্যাক্সিন আটক করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাক্সিন শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এই চক্রটি নিয়মিত ভারতীয় পণ্য চোরাকারবারে জড়িত। সুনির্দিষ্ট তথ্য ও একটানা দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে চক্রটিকে অবৈধ ভ্যাক্সিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]