কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা জামায়াত। বৃহস্পতিবার বিকেলে (২৬নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। এর আগে ডিসি চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এমপি, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী আব্দুল কাদিম, নীলফামারী শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও নীলফামারী শহর শিবির সভাপতি সেলিম উদ্দিন। প্রতিবাদ সভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ডিসেম্বর ঘিরে যে সন্ত্রাস, আতংক ও জনমনে ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তা সফল হবে না। গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা। দেশে ফেরার আর সুযোগ নেই। সভাপতির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, দেশের মানুষ সতর্ক রয়েছে। ফ্যাসিস্টদের আর জায়গা হবে না। সভায় সরকারেরও সমালোচনা করে সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামী জেলা, উপজেলা, শহর, ইউনিয়সসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কেন্দ্রীয় এই কর্মর্সূচিতে অংশ নেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর