• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ রাত

চকবাজার থানা পুলিশের সহায়তায় অবশেষে আইফোনটি ফিরে পেলেন তরুণী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এক ইতালী প্রবাসীর ও তাঁর মোবাইল দোকানের বিরুদ্ধে তরুণীর কেনা আই ফোন রেখে দেওয়ার অভিযোগ তুলে সিএমপি'র চকবাজার থানায় অভিযোগ করেছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটার ৷ তবে থানা পুলিশের দ্রুত পদক্ষেপে সেই মোবাইলটি ফিরে পেলেও এখন উটকো ঝামেলায় রিতিমতন বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সেই নারী৷

ভূক্তভোগী তরুণী থানায় মহি উদ্দিন চৌধুরী (৫৬) এবং শাওন (২৯) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে করা অভিযোগে দাবী করেন, গত ৫ নভেম্বর একটি মোবাইল শপের প্রমোশনের বিষয়ে মহি উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হয়। তবে তিনি আগে থেকেই একটি আইফোন কেনার জন্য মহি তাঁর শপ থেকে কেনার পরামর্শ দিলে তিনি সেই দোকান থেকে আইফোন ১৮ মোবাইলটি ক্রয় করেন৷ সেই ক্রয়কৃত মোবাইলের আন বক্সিং করতে জিইসি এলাকায় একটি স্থানে গেলে সেখানে অপ্রিতিকর পরিস্থিতির শিকার হন সেই তরুণী কন্টেন ক্রিয়েটর৷ এসময় সেখানে তিনি বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন আর এই ঘটনার সাথে মহি উদ্দিন চৌধুরী জড়ির থাকতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেন৷ এই ঘটনার পর মহি উদ্দিন সেই তরুণীকে সরি বলেছেন বলে অভিযোগে উল্লেখ আছে। এর কিছুদিন পর নতুন কেনা আইফোন মোবাইলটির এডাপ্টারে সমস্যা দেখা দিলে ২নং বিবাদী শাওন কৌশলে মোবাইলটি বক্স সহ রেখে দেয় মর্মে তরুণী অভিযোগে উল্লেখ করেন৷ একাধিক সূত্রে জানা গেছে ১নং বিবাদী মহি উদ্দিন চৌধুরী একজন ইতালী প্রবাসী৷

এই বিষয়ে আজ ভিকটিমের সাথে তাঁর নাম্বারে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করলেও কথা বলতে রাজি হননি৷ পরে তাঁর ভাই পরিচয়ে মাহফুজ কাজী বিডি২৪লাইভকে বলেন, আমরা থানা পুলিশের সহায়তায় মোবাইল ফোনটি ইতিমধ্যে ফেরত পেয়েছি৷ তবে আমরা এখনো অর্থনৈতিক ভাবে কিছুটা লসে আছি৷ অভিযোগে উল্লেখিত ইতালী প্রবাসী মহি উদ্দিন এসব ঘটনার সাথে অবশ্যই জড়িত আছেন বলে তিনি দাবী করেন৷

তবে আপাতত যেহেতু মোবাইল ফিরে পেয়েছে তাই থানা পুলিশকে তাঁরা ধন্যবাদ জানান। ইতিমধ্যে তাঁর বোন চট্টগ্রামের চকবাজার থানায় করা অভিযোগটি প্রত্যাহার করেছেন বলে জানান মাহফুজ কাজী৷ এসময় তিনি আক্ষেপ করে বলেন, আমার বোন ভিকটিক অথচ কিন্তু মিডিয়া আমার বোনকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে যা আমরা দ্বায়িত্বশীল সাংবাদিকতা থেকে আশা করিনি৷

এই বিষয়ে সিএমপি'র চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বিডি২৪লাইভকে বলেন, বিষয়টি অতোটা বড় কোন ঘটনা ছিলো না৷ মেয়েটি মোবাইল কেনার পর এডাপ্টারে ত্রুটি দেখতে পেয়ে দোকানে সেটি নিয়ে যায়৷ মোবাইল কেনা বাবদ কিছু টাকা বাকী থাকায় মূলত মোবাইল ফেরত দিতে দোকানদার আপত্তি তুলেছিলেন। তবে উভয় পক্ষের সাথে আলোচনা করে মেয়েটিকে তাঁর মোবাইল বুঝিয়ে দিয়েছি৷ ইতালী প্রবাসী কর্তৃক অর্থ আত্মসাতের অভিযোগ থানায় করা হয়নি তাই এই বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি৷

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]