• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ রাত

গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালাচ্ছেন, সন্ত্রাস করার চেষ্টা করছেন—কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের মাঠে চাপালি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বিএনপি বা জামায়াত করেন, তারা মাদক কারবারি কিংবা মাদকসেবীদের পক্ষে তদবির করবেন না। আশা করি, এ বার্তা সবার কাছে পরিষ্কার।

স্থানীয় সংসদ সদস্য জামায়াতের সাবেক উপজেলা আমির আবু তালিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, দেশের মানুষ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাস দেখেছে, রক্ষীবাহিনীর সন্ত্রাস দেখেছে। ওই সময়ে জাসদের ৩০ হাজার তরতাজা মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রথম গুম হয়েছিল ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জে। মাগরিবের সময় ওজু করা অবস্থায় রক্ষীবাহিনী একজনকে ধরে নিয়ে যায়। এরপর সিদ্দিক মাস্টার আর ফিরে আসেননি।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সিরাজ সিকদার। তাঁকে হত্যা করেছিলেন এসপি মাহবুব। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, সিরাজ সিকদারকে হত্যার পর তৎকালীন সংসদে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘কোথায় সে সিরাজ সিকদার।’

গত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সময়ে তাঁদের সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে এবং সাত লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘কত বড় নির্লজ্জ হলে এখনো আগুন জ্বালাচ্ছেন। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে আগুন জ্বালাচ্ছেন। কোনো লাভ হবে না।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করেন, মোটরসাইকেলে বোমা ফাটিয়ে চলে গেলেন আর বিএনপি নেতাকর্মী, বাংলাদেশের প্রশাসন ও বিরোধী দল চুপ করে বসে থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদের নেতাকর্মীরাও আপনাদের বাড়িঘর চেনেন। তাঁদেরও মোটরসাইকেল ও গাড়ি আছে।’

গত ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই পরিস্থিতি ফিরে আসার স্বপ্ন না দেখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁদের অবস্থান দ্ব্যর্থহীন।

এর আগে চাপালি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহ হামদহ ফুটবল দলকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুণ্ডু ফুটবল দল। আলোচনা সভা শেষে আইনমন্ত্রী বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]