• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:২০ বিকাল

এক ইঞ্চি মাটিতেও আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না: রিজভী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। আমি তার এ বক্তব্যের জন্য ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের অহংকার। আমাদের এক ইঞ্চি মাটিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’

দেশের চলমান রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রক্তের নেশা থেকে বেরিয়ে আসেননি বলে তিনি মনে করেন।

রিজভীর অভিযোগ, শেখ হাসিনার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমায় অগ্নিসংযোগ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কলঙ্কিত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটত। তবে বর্তমান সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

সরকারের এ আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]