• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
মো. জোবায়ের হোসেন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

মির্জাপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মির্জাপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মির্জাপুর বাজার এলাকার বাঘা সওদাগরের ছেলে।

২০২৪ সালে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হন মির্জাপুরের সুজন মিয়া। এ ঘটনায় পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন সুজন মিয়া। এজাহারভুক্ত না হলেও এ ঘটনায় আলম মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুরের দিকে তাকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

এদিকে গত কয়েকদিনে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর আলম মল্লিক, মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদশা মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী যুবরাজ, গোড়াই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বিল্টু, উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]