মাতাহারি হয়ে আসছেন সালমা হায়েক!
নর্তকী ‘মাতাহারি’ চরিত্রে সালমা হায়েক! সোফি ফিয়েননেস। আর নর্তকী মাতাহারির চরিত্রে শরীর দোলাবেন বলে খবর পাওয়া গেছে ম্যাক্সিকান সুন্দরী সালমা হায়েক।
মাতাহারি এজন পেশাদার নর্তকী ছিলেন, যদিও প্রথম মহাযুদ্ধ চলাকালীন সময়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফরাসি ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিতে হয়েছিল তাকে। তবেআজ অবধি মাতাহারির বিরুদ্ধে অভিযোগ গুপ্তচর বৃত্তির প্রমানিত হয়নি। আজও ফরাসি সরকার মাতাহারি সংক্রান্ত নথিপত্র প্রকাশে অনিচ্ছুক। অবশেষে মাতাহারিআসছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে তার চরিত্রে অভিনয় করবেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, মাতাহারি’র চিত্রনাট্য নিয়ে সালমা হায়েকের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন পরিচালক সোফি। সালমা জানিয়েছেন, ‘সোফি আমাকে বলেছে মাতাহারিকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। তার নাচের দক্ষতাকে সেনাকর্তা এবং উচ্চপদস্থ কূটনীতিবিদদের প্রলুব্ধ করতে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। অনেক পুরুষই তাকে বিশেষ ভাবে পছন্দ করতেন। কিন্তু তিনি যে গুপ্তচর ছিলেন না সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।’।
এখন দেখার বিষয়, নর্তকী মাতাহারির চরিত্রে আবেদনময়ী অভিনেত্রী সালমা হায়েক কতোটা আবেগ ছড়াতে পারেন!
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: