ঈদে ‘মন খারাপের দিন’ নিয়ে আসছেন কর্ণিয়া

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০২:১০ এএম
কয়েকদিন বাদেই ঈদ। আর এই ঈদকে ঘিরেই নতুন নতুন গান প্রস্তুত হচ্ছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ঈদের আনন্দের সাথে গানের আনন্দটা একটু অন্যরকম আমেজ তৈরি করে দেয়। সেই ধারাবাহিকতায় ঈদে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন পাওয়ার ভয়েস খ্যাত কন্ঠশিল্পী কর্ণিয়া। এর আগে তার বেশ কিছু গান শ্রোতাদের মনে দাগ কেটেছে। তারই প্রেরণায় তিনি নতুন নতুন গান বেঁধে চলেছেন। নতুন এই গানের শিরোনাম ‘মন খারাপের দিন’। ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সফট রক ঘরানার এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া। কর্ণিয়া বলেন, ‘ফয়সাল রাব্বিকীন ভাইয়ের কথা-সুরে একেবারে অন্যরকম একটি গানে কণ্ঠ দিলাম। গতানুগতিক ধারার বাইরে এর কথাগুলো। আমি বেশ উপভোগ করে গেয়েছি গানটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’ ফয়সাল রাব্বিকীন বলেন, ‘কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটির কথা-সুর করা। সে গানটি গেয়েছেও দারুণ। এমন একটি প্রজেক্টর জন্য সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ভাইকে ধন্যবাদ জানাতে চাই।’ আগস্টের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমেই সিডি চয়েসের ব্যানারে গানটি প্রকাশ হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: