স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি নাঈমের গুলি ফুটিয়ে বউ বরণ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০২:০২ এএম
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাতে বাড়ির পাশে নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছোড়েন নাঈম। যা দেখে পাশে থাকা তার বউ ভয়ে কানে আঙুল দিয়ে রাখেন। এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি বউকে নিয়ে সেখান থেকে চলে যান। আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার ওই ভিডিওটি কখনকার কিংবা কবে তিনি বিয়ে করেছেন তা জানা যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: