মিথিলার বোন মিশৌরী হাঁটছেন মিথিলার পথেই

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০, ০১:৩৪ এএম
মডেল ও অভিনেত্রী মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ প্রায় চার বছর আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। মিথিলাও প্রথমে বিজ্ঞাপনে কাজ করেছিলেন, পরে চলচ্চিত্রে। এবার মিথিলার বোন নিয়মিত হচ্ছেন অভিনয়ে। বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয় করছেন। জানা যায়, ঢাকার নিউ মার্কেটে সোমবার (১৩ জানুয়ারি) এর শুটিং চলছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে মিশৌরীকে। নিজের এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত মিশৌরী। তিনি বলেন, পারিবারিকভাবেই আমি শোবিজের সঙ্গে পরিচিত। একটা বাড়তি আগ্রহ সবসময়ই ছিলো। অনেক আগে টিভিসিতে কাজও করেছিলাম। কিন্তু নিয়মিত অভিনয় বলতে তেমনটা আর হয়নি। তিনি জানান, বেশ লম্বা বিরতি শেষে আবারও জার্নিটা শুরু করেছি। বেশ কিছু কাজ এরইমধ্যে করেছি। মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনেও কাজ করা হয়েছে। এর আগে সুবর্ণা মুস্তাফার একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মিশৌরি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুদিন বিরতি দেন তিনি। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছেন। প্রথমবারের মতো শর্টফিল্মে কাজ করা হচ্ছে- জানান তিনি। মিশৌরী আরও বলেন, কিছুদিন আগে নুহাশ হুমায়ুনের ‘পিজা ভাই’ নাটকেও কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী। কখনো পরিচালক হিসেবে কাজ করবেন কী না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- এখন পর্যন্ত ভাবিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: