পরিত্যক্ত অবস্থায় ১টি রিভালবার ও ২টি পাইপগান উদ্ধার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৫:২০ এএম
তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) থেকে: খুলনার পাইকগাছা থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ১টি রিভালবার ও ২টি পাইপগান উদ্ধার করেছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া স্লুইজ গেটের পাশে এলাকাবাসী শনিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে মাটি কাটার সময় মাটির নীচে তিনটি আগ্নেয়অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, দেশীয় তৈরী ১টি রিভালবার ও ২টি পাইপগান পরিত্যক্ত অবস্থায় মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: