সুনামগঞ্জে মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ প্রদান
জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ থেকে: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে ওসমানী স্মৃতি মিলনায়তন হতে ৬৪টি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সংযুক্ত থেকে সুনামগঞ্জ জেলায় বসবাসকারী ৭জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২ প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারী মহিলা বীর মুক্তিযোদ্ধা হলেন, রমা রানী দাস, প্রমিলা দাস, মোছা. কুলসুম বিবি, আলেক জান বিবি, বাসন্তী ধর, গুলবাহার ও পিয়ার চান।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: