বড় হয়ে বিপদে আছি: দীঘি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ০৯:৫১ পিএম

বর্তমান প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই নায়িকা। কিন্তু তিনি বড় হয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন। চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় এ কথা বলেন দীঘি।

তার ভাষ্য, 'বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না। শিশুশিল্পীদের নিয়ে কোনও সমালোচনা হয় না, বাজে কথা হয় না। দীঘি জানান, 'ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি। সেই ভালোবাসাটা আজও বহাল আছে। সেই আলাপচারিতায় প্রেমের বিষয়েও খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনও নায়ককে বয়ফ্রেন্ড বানাতে চাই না।'

উল্লেখ্য, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। এরইমধ্যে তার অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু তেও দেখা যাবে তাকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: