পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক!
যান চলাচল শুরু করেছে স্বপ্নের পদ্মা সেতুতে। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। শুধু তাই নয়, অনেককেই আবার টিকটক ভিডিও বানাচ্ছে। রবিবার (২৬ জুন) সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন দৃশ্য দেখা গেছে।
বিভিন্ন গণমাধ্যমে ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী নেচে-গেয়ে টিকটক ভিডিও করছেন। কেউ গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি। অনেকেই আবার হেঁটেই সেতু পার হয়েছেন। ভিডিওকলে স্বজনদের সেতু দেখানোরও দৃশ্য দেখা গেছে। এদিকে সেতুতে ঘুরতে এসে অনেকেই বলছেন, পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার পর থেকেই ঠিক করেছি প্রথম দিনই সেতু দেখতে আসব। সারাদিন ঘুরব, তারপর বিকেলে ফিরে যাব।
নিয়ম ভাঙার বিষয়ে তারা বলেন, কত অনিয়মই আমরা করি। নিজের স্বপ্নপূরণে একটু অনিয়ম করা দোষের কিছু না। এই সুযোগ হয়তো আর না-ও পেতে পারি। যদিও সাইরেন বাজিয়ে সেতুতে টহল দিচ্ছেন পেট্রলম্যান। কিন্তু তাদেরকে অনুরোধ করলেও তারা শুনছেন না। এক জায়গায় থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় আবার দাঁড়িয়ে যাচ্ছে। এর আগে সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ।
উল্লেখ্য, শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে টোল দিয়ে তিনিই হন এ সেতুর প্রথম যাত্রী। রবিবার সকাল থেকে সবার জন্য সেতু খুলে দেওয়া হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: