আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব: নেইমার
কাতার বিশ্বকাপে অংশ নিতে নেইমারসহ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিতের ব্রাজিল। এই ব্রাজিলের অন্যতম তারকা নেইমারের বয়স এখন ৩০ বছর। ২০১৪ এবং ২০১৮ সালের পর এবার জীবনের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন তিনি। এই বিশ্বকাপের পর আরেকটি বৈশ্বিক আসরে খেলার চেষ্টা করতেই পারেন তিনি। তবে তার কথার ইঙ্গিতে বোঝা যায় অন্য কিছু, আসছে আসর হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা নেইমার ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানান, ‘আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কি না, সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি।’
তিনি আরো বলেন, ‘আমাদের কোচ বদলে যাবে এই বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কি না! জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস। আশা করি শেষটা ভালো ভাবেই করব।’
ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে আর দু'গোল করলেই পেলেকে স্পর্শ করবেন তিনি। ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করা এই কিংবদন্তি পেলে করেছেন ৭৭ গোল।
নেইমারের ঝুলিতে রয়েছে ৭৫ গোল। আর তিন গোল করলে পেলেকে ছাপিয়ে দেশের জার্সিতে ইতিহাস লিখবেন এই তারকা।
রেকর্ড প্রসঙ্গে নেইমার বলেন, ‘এটি আমার স্বপ্নের চেয়ে, কল্পনার চেয়েও বেশি কিছু। আমি কখনোই রেকর্ড নিয়ে ভাবিনি, আমি কখনোই কাউকে ছাড়িয়ে যেতে চাইনি, রেকর্ড ভাঙতে চাইনি। আমি সবসময় শুধু ফুটবল খেলতে চেয়েছি।’
কিংবদন্তি পেলে সম্পর্কে নেইমান বলেন, ‘পেলে মানেই ব্রাজিল, পেলে মানেই ফুটবল। তিনি আমাদের দেশেরে জন্য একজন সফল ব্যক্তি। তার জন্য শ্রদ্ধা এবং উষ্ণ ভালোবাসা সব সময় থাকবে।’
এবারের বিশ্বকাপে তাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে বলেই বিশ্বাস করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। নেইমার বলেন, “আমি এই বিশ্বকাপটা খেলতে চাই। নিজেকে উজাড় করে দিতে চাই। কারণ, আমার বিশ্বাস আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও অনেক মানুষ আমাদের ওপর আস্থা রাখছে না। আমরা তাদের ভুল প্রমাণ করব। আমাদের এই দলে অনেক ভালো কিছু আছে। আমি নিজেদেরকে অনেক দূর দেখতে পাচ্ছি।”
গত বছর কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর আর কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযানে নামছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: