রনি রেজার কথা ও সুরে 'তোর হাতেই মরতে চাই'

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ পিএম

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আসছে 'তোর হাতেই মরতে চাই' শিরোনামের নতুন একটি গান। কথাশিল্পী ও গীতিকার রনি রেজার কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের তরুন কণ্ঠশিল্পী এসএম রুবেল। ইতোমধ্যে গানটির রেকর্ডিং, কম্পোজিশন ও ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারি গানটি মুক্তি পাবে।

গান প্রসঙ্গে গীতিকার রনি রেজা বলেন, 'ভালবাসা দিবস উপলক্ষে গানটি লিখেছি। আশা করছি গানটি সবার মনে ধরবে। '

গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী এস এম রুবেল বলেন, রনি রেজার লেখা গান অনেক বড় বড় শিল্পী গেয়েছেন। আমারও ইচ্ছে ছিল তার লেখা গান গাওয়ার। এবার তা পূরণ হতে যাচ্ছে। ‘তোর হাতেই মরতে চাই’ শিরোনামের গানটি অনেক গভীর বোধের কথায় সাজানো। আশা রাখছি শ্রোতারা গানটি উপভোগ করবেন।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: