• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
সম্পাদনা: আশরাফুল ইসলাম
সাব এডিটর
প্রকাশিত : ১৮ জুন, ২০২৩, ০৪:১৭ দুপুর

আঁখির মৃত্যুর আগে কি বলেছিলেন তার মা

ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মারা গেলেন লাইফ সাপোর্টে থাকা মা মাহবুবা রহমান আঁখি। রোববার (১৮ জুন) দুপুর ২টার দিকে তিনি ল্যাব এইড হাসাপাতালে তিনি মারা যান।

শনিবার (১৭ জুন) আঁখির স্বামী ইয়াকুব আলী বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে। শরীর সম্পূর্ণ কালো হয়ে গেছে। তিনি আরও বলেন, ডায়ালাইসিসে কোনো কাজ হচ্ছে না। প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এখনো জ্ঞান ফেরেনি। স্বামীর এমন তথ্য দেয়ার একদিন পরই চলে গেলেন স্ত্রী মাহবুবা রহমান আঁখি।

আঁখির মৃত্যুর পর তার চাচাতো ভাই বলেন, যারা ভুল চিকিৎসা করে বোনটাকে মেরে ফেলল তাদের বিচার তো চাইছি এবং চাইব সামনেও। বোনের ছেলেটা তো আগেই মারা গেল। আসলে এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে না। সবচাইতে বড় ট্রাজেডি হলো যেহেতু ও আমার বোন, একমাত্র বোন। 

তিনি আরও বলেন, ওর বাবা একজন পুলিশ অফিসার। তিনি ১৯৯৯ সালে পান্থপথে ডিউটিরত অবস্থায় মারা যান। মারা যাওয়ার সময় একমাত্র বেবি হিসেবে তাকে রেখে যায়। চাচি আর বিয়ে করে নাই। সে অবস্থায় তাকে লালন-পালন করে আমাদের সঙ্গে যৌথ পরিবারে বড় হয়েছে। এই হলো আমার ট্রাজেডির বোন। 

আঁখির চাচাতো ভাই আরও বলেন, আমার চাচি আমাকে গতকাল শনিবার (১৭ জুন) রাতে বলে যে তিনটা কবর খুঁড়বা। কেন? প্রশ্ন করলে তখন তিনি বলেন, আমার বোন আঁখি, তার সন্তান এবং আমার চাচিকেও যাতে কবর দিয়ে দেই। আর তিনি বলেন যে, আমি আর লাশ নিয়ে ঢাকা থেকে বাড়ি যেতে পারব না। ঠিক আমার চাচি ১৯৯৯ সালে এভাবেই আমার কাকার লাশ নিয়ে বাড়ি যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com