বগুড়ার শেরপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে তিনজন পরীক্ষার্থীকে বহিস্কার এবং কেন্দ্রসচিবসহ ছয়জন কক্ষ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সুমন জিহাদী নকল করা ও নকলে সহযোগিতা করায় এ পদক্ষেপ নেন।
শেরপুর শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের একজন, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের একজন এবং বেলগাছী মুস্তিদুয়ান দাখিল মাদরাসার একজনকে বহিস্কার করা হয়েছে।
এ ছাড়া অসদুপায়ে সহযোগিতা করায় ছয় কক্ষপরিদর্শক এবং কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন-ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. জাহিদুল ইসলাম, কক্ষ পরিদর্শক আব্দুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান আলী, রামচন্দ্র পাল, বিকাশ কুমার ও রোজিনা খাতুন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী বলেন, ‘যারা নকল করবে তাদেরসহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।’
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর