• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৭:১৫ বিকাল

ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেতে পারবেন ৩৭ দেশে

ফাইল ফটো

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে শুরু হয়েছে সরকারি ছুটি, পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মানুষ গ্রামে ফিরছেন।

একই সঙ্গে অনেকেই বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। সাধারণত দেশের বাইরে ভ্রমণে ভিসা জটিলতা একটি বড় বাধা হলেও, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ৯৩তম, যা গত বছরের ৯৫তম স্থান থেকে দুই ধাপ উন্নীত হয়েছে। নতুন তালিকায় বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই মোট ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন।

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
 
এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।
 
হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট সূচকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। সূচকের তথ্য অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন এবং সংযুক্ত আরব আমিরাত।

চতুর্থ অবস্থানে স্থান পেয়েছে ইউরোপের ১২টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।

পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা এবং পর্তুগাল, আর ষষ্ঠ অবস্থান দখল করেছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com