• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
আব্দুন নুর নাহিদ
কালাই (জয়পুরহাট) থেকে
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৮:০৯ রাত

কালাইয়ে প্রতিমার গায়ে শেষ তুলির আঁচড় 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। এই উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। উপজেলার পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রতিবছর অক্টোবর মাসকে ঘিরে ঢাকের তালে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে উপজেলায় এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা।

সরেজমিনে কালাই উপজেলার বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ।

এদিকে, উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় মোট ২৪টি পূজা মণ্ডপে পূজা উদ্‌যাপিত হবে। এর মধ্যে, কালাই পৌরসভায় ২ টি পূজা মণ্ডপ রয়েছে, আহম্মেদাবাদ ইউনিয়নে রয়েছে ৪ টি, জিন্দারপুর ইউনিয়নে ২ টি, উদয়পুর ইউনিয়নে ৪  মাত্রাই ইউনিয়নে ৬ টি, পুনট ইউনিয়নে ৬টি।

কালাই উপজেলার পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার মহন্ত বিটল বলেন প্রত্যেক মণ্ডপে আমাদের নিজস্ব সেচ্ছাসেবক দল থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। পাশাপাশি বিএনপি, জামাআতসহ ইসলামী দলগুলো যোগাযোগ করে বলছেন, আপনারা আপনাদের উৎসব পালন করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন যেকোনো ধরনের  অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। পাশাপাশি আনসার ও ভিডিপি নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়াও কঠোর নিরাপত্তা জোরদার করতে টহলে মাঠে থাকবে সেনাবাহিনী।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, সরকারি বরাদ্দের ৫০০ কেজি খাদ্যশস্য ২৪ টি পূজা মণ্ডপে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে একজন করে উপজেলা সরকারি দপ্তরের প্রধানগণ ট্যাগ অফিসার হিসেবে কাজ করবে। সনাতন ধর্মাবলম্বীরা সুন্দরভাবে পূজা উদ্‌যাপন করতে পারে সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে।

উল্লেখ্য, ২ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী, ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com