নাটোরে জমি থেকে ভুট্টা ভর্তি বস্তা মাথায় করে আনার সময় পিছলে পড়ে শাহাবুল প্রামানিক (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শাহাবুল প্রামানিক কুমরুল গ্রামের জামাল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শাহাবুল জমি থেকে ভুট্টা সংগ্রহ করে বস্তায় ভরে মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জমির আইলে পিছলে পড়লে বস্তাটি তার মাথা ও ঘাড়ের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জোয়াড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান, শাহাবুল এক বছর আগে বিয়ে করেন। তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর