জয়পুরহাটের বৃটিশ খেদাও আন্দোলনের অগ্রনায়ক, আন্দামানবন্দী বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরীর ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা সোমবার (২ নভেম্বর) দুপুরে পাচঁবিবির ঢাকাইয়া পট্টির মোড়ে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জয়পুরহাট জেলা শাখা স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠীর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড দেওয়ান বদিউজ্জামান বদি।
এ সময় বক্তব্য রাখেন,কমিউনিস্ট পার্টির রাজশাহী জেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন নান্নু,জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য আমিনুর রহমান, জেলা উীদীচী সভাপতি ইউনুছার রহমান, সিপিবি জেলা কমিটির সম্পাদক রমজানুজ্জামান, জেলা শ্রমিক নেতা পিয়ারুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা সাইদুল করিম, জেলা নারী কমিউনিস্ট নেত্রী মমতা বেগম ও উীদীচীর উপজেলা কমিটির সাধারন সম্পাদক উল্লাস কুমার হাজরা প্রমুখ।
সভা শুরুর পূর্বে কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর