ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে অবৈধভাবে নিজ দেশে ফেরার পথে আটক ছয় বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (২০ জুলাই) ভোররাতে ওই ছয় বাংলাদেশি দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এসময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।
পরে রবিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ জানান, ছয় জন নাগরিককে পাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর