• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ মিনিট পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:১৩ বিকাল

লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও হুইলচেয়ার বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে বিকেল ৪টার দিকে শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকার জেলা শ্রমিক দল কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় এলাকার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় 'হামার বাড়িতে' গিয়ে শেষ হয়।

পরে 'হামার বাড়ি' কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুল ইসলাম (ভিপি আনিস)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। জেলা যুবদলের সদস্য সচিব মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সমাবেশে সভাপতির বক্তব্যে ভিপি আনিস বলেন, বিগত দিনে অন্যায় ও শাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন রাজপথে ছিল, আগামীতেও তা অব্যাহত থাকবে। অতীত সরকারের সময়ের যুবলীগ নেতারা মাদক ও ক্যাসিনোকাণ্ডে যুক্ত ছিল। আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়েছি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মমিনুল হক অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে আমরা স্বস্তিতে বাড়িতে ঘুমাতে পারিনি, রাজপথে সংগ্রাম করেছি। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে বা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারকে বিপদে ফেলার অপচেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে যুবদলের পক্ষ থেকে স্থানীয় চারজন শারীরিকভাবে অক্ষম ও অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]